Web Analytics

বিডা'র আয়োজনে গত ৭-১০ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। এবার চীনের সঙ্গে যৌথ বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক সম্মেলন করতে যাচ্ছে বাংলাদেশ। বিডার প্রধান আশিক চৌধুরী জানান, বাংলাদেশ-চীন বিনিয়োগ সম্মেলনে অংশ নেবেন চীনের ২৫০জন বিনিয়োগকারী। সম্মেলনটি অনুষ্ঠিত হবে আগামী ১ জুন। আরও জানান, ‘সম্মেলনে প্রায় ১০০টি চাইনিজ প্রতিষ্ঠানের ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশগ্রহণ করবেন, যার মধ্যে Fortune 500 এর অন্তর্ভুক্ত ৬-৭টি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাগণও অংশগ্রহণ করবেন। এছাড়া চীনের ৪টি চেম্বার অব কমার্সের শীর্ষ প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন।’ উল্লেখ্য, চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও হচ্ছেন এই ডেলিগেশনের লিডার।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।