Web Analytics

ঢাকা–৭ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হাজী এনায়েত উল্লার নির্বাচনি সমাবেশে অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর চকবাজার এলাকায় অনুষ্ঠিত ওই সমাবেশে এ ঘটনা ঘটে। চকবাজার থানা জামায়াতের আমির মো. আনিসুর রহমান জানান, মৌলভীবাজার টাওয়ারে ব্যবসায়িক সমিতির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ চলাকালে খবর আসে যে দেশীয় অস্ত্রসহ তিন যুবক সমাবেশস্থলের ভবনে প্রবেশের চেষ্টা করছে। নেতা-কর্মীরা সিকিউরিটি গার্ডের সহায়তায় তিনজনের মধ্যে দুইজনকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রসহ আটক দুই যুবককে চকবাজার থানায় নিয়ে যায়।

চকবাজার থানার ডিউটি অফিসার জানান, আটক ব্যক্তিদের পরিচয় ও তারা কী উদ্দেশ্যে অস্ত্র বহন করছিলেন তা যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষ হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।