Web Analytics

চ্যানেল ওয়ানের অ্যাক্রেডিটেশন বাতিলের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি সরকারের কাছে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে স্বচ্ছ, নিরপেক্ষ ও আইনসম্মত প্রক্রিয়ায় বিষয়টির সমাধানের আহ্বান জানান।

জুবায়ের বলেন, গণমাধ্যমের স্বাধীনতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি। কোনো কারণ ছাড়াই অ্যাক্রেডিটেশন বাতিল স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের জন্য অত্যন্ত উদ্বেগজনক। অবাধ, নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম ছাড়া রাষ্ট্রে জবাবদিহি, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান বলেন, কোনো সংবাদ বা প্রতিবেদনের সঙ্গে কর্তৃপক্ষের মতপার্থক্য থাকলে প্রচলিত আইন ও ন্যায়সংগত প্রক্রিয়ায় প্রতিকার করা উচিত। প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে অ্যাক্রেডিটেশন বাতিল সাংবাদিকদের দায়িত্ব পালনে ভীতি ও অনিশ্চয়তা তৈরি করতে পারে বলে তিনি সতর্ক করেন। জনগণের তথ্য জানার অধিকার ও সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।