Web Analytics

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি দাবি করেছেন, গত বছরের যুদ্ধে পাকিস্তানের একটি ড্রোন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের কাছাকাছি গিয়েছিল। সিন্ধু প্রদেশের মোরোতে এক সমাবেশে তিনি বলেন, পাকিস্তান বিমান বাহিনীর ড্রোনগুলো ভারতের প্রতিরক্ষা লাইন ভেদ করে মোদির বাসভবনের ওপর ঘোরাফেরা করেছিল।

এনডিটিভিসহ ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, জারদারি আরও দাবি করেন যে পাকিস্তানের বিমান বাহিনী ভারতের আটটি বিমান ভূপাতিত করেছে। এই বক্তব্য ২০২৫ সালের সংঘাতের প্রেক্ষাপটে আসে, যা শুরু হয়েছিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৫ জন পর্যটক ও একজন ঘোড়ার চালক নিহত হওয়ার পর। ওই হামলার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানে আক্রমণ চালায় এবং পাকিস্তানও পাল্টা হামলা করে।

পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রামেন্পর মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।