Web Analytics

ইয়েমেনের চারটি প্রদেশে সৌদি আরব ৪০টি বিমান হামলা চালিয়েছে বলে বৃহস্পতিবার হুথি পরিচালিত বার্তা সংস্থা সাবা জানিয়েছে। প্রতিবেদনে পশ্চিমাঞ্চলীয় আল-হুদাইদাহ প্রদেশের বিভিন্ন এলাকায় নয়টি হামলার কথা বলা হয়েছে। এ বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সাবা জানায়, আল-জাওফ প্রদেশের আল-হাজম ও আল-ঘাইল জেলায় ১০টি বিমান হামলা চালানো হয়েছে। মারিব প্রদেশের আল-জুবাহ জেলাতেও তিনটি বিমান হামলার তথ্য দিয়েছে প্রতিবেদনে।

প্রতিবেদন অনুযায়ী, তাইজ প্রদেশের মাওজা, মাকবানাহ, মোচা জংশন ও অন্যান্য এলাকায় ১৮টি হামলা হয়েছে। আল-সালিফ ও আল-তুহাইতা জেলা এবং কামারান দ্বীপ লক্ষ্য করে আরও নয়টি হামলা চালানোর কথা বলা হয়েছে। হামলায় সম্ভাব্য হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রতিবেদনে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।