হুথি গোষ্ঠীর সম্ভাব্য হামলা এবং বিমান চলাচলে বিঘ্নের আশঙ্কায় সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের আবার সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। সোমবার সৌদি আরবে মার্কিন মিশনের জারি করা নিরাপত্তা সতর্কবার্তায় বিমানবন্দরে হামলা, আকাশসীমা বন্ধ, ফ্লাইট বাতিল ও যাতায়াতে বিঘ্নের ঝুঁকিতে সতর্ক থাকতে বলা হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড চালিয়েছে। এর মধ্যে বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার ঘটনাও রয়েছে। এসব হামলায় বেসামরিক মানুষ হতাহত হয়েছেন এবং যাতায়াতব্যবস্থায় গুরুতর বিঘ্ন ঘটেছে বলে উল্লেখ করেছে মার্কিন মিশন।
মার্কিন মিশন বলেছে, পরিস্থিতি দ্রুত অবনতি হয়ে সংঘাত বর্তমান এলাকার বাইরেও ছড়িয়ে পড়তে পারে। এতে নতুন নিরাপত্তাঝুঁকি তৈরি এবং বাণিজ্যিক বিমান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সৌদি বিমানবন্দর ব্যবহারের সিদ্ধান্ত নিলে চরম সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে হুথিদের সংঘাতের মধ্যেই এই সতর্কতা দেওয়া হলো।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।