Web Analytics

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ইসিবি চত্বরের কাছের স্টুডিও ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। হামলার জন্য চাঁদাবাজদের দায়ী করে তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন। ঘটনার পর তিনি ক্ষতিগ্রস্ত স্টুডিও ঘুরে ঘুরে দেখান।

পুলিশ জানিয়েছে, স্টুডিওটি যে ভবনে অবস্থিত সেটি নিয়ে জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই বিরোধের জেরেই ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্টুডিও পরিদর্শনের সময় কর্মীরা কান্নায় ভেঙে পড়লে সালমান তাদের সান্ত্বনা দেন।

ফেসবুক পেজ থেকে লাইভে সালমান বলেন, হামলা হয়েছে এবং পুরো ব্রাউন ফ্রি স্টুডিও ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি এটিকে স্টুডিওটির শেষ ট্রিপ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, শিল্প, সংস্কৃতি ও বিনোদন জগতে এমন নান্দনিক স্টুডিও বাংলাদেশে আর দ্বিতীয়টি ছিল না। তিনি আরও বলেন, কারও তোষামোদ না করা বা নিরাপত্তার জন্য টাকা না দিলে এমন পরিণতি হতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।