Web Analytics

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিয়েছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শেখ বশিরউদ্দীনকে তার নিজ অভিপ্রায় অনুযায়ী অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলাদেশ বিমান অর্ডার, ১৯৭২ (রহিত) পুনর্বহাল ও সংশোধন আইন, ২০২৩-এর ধারা ৩০(গ) অনুযায়ী সরকার এ ক্ষমতা প্রয়োগ করেছে। জনস্বার্থে জারীকৃত এ আদেশ জারির তারিখ থেকেই কার্যকর হয়েছে বলে জানানো হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নেতৃত্বে এই পরিবর্তনের ফলে নতুন চেয়ারম্যান নিয়োগ বা প্রশাসনিক পদক্ষেপ সম্পর্কে প্রজ্ঞাপনে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।