Web Analytics

মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে। বঙ্গভবন সূত্রের বরাতে আমার দেশ জানিয়েছে, সাবেক রাষ্ট্রপতি চুপ্পু ২৫ জুলাই শনিবার বঙ্গভবনের কর্মীদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করবেন। পরদিন ২৬ জুলাই রোববার তিনি বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় উঠবেন।

সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে অথবা অনুপস্থিতি, অসুস্থতা কিংবা অন্য কারণে দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী মৃত্যু, পদত্যাগ বা অপসারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। ৪৮(১) অনুচ্ছেদ অনুসারে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। চুপ্পুর পদত্যাগের সম্ভাবনার কারণে চিকিৎসার জন্য থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শুক্রবার দেশে ফিরেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।