Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মাধ্যমে ঢাকা-বেইজিং সম্পর্কের নতুন যুগের সূচনা হয়েছে। সফরে বাংলাদেশ ও চীন ‘নতুন যুগে অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ-চীন সম্প্রদায়’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে, যা চীনের কূটনীতিতে দ্বিপক্ষীয় সম্পর্কের সর্বোচ্চ ধাপ হিসেবে বিবেচিত। প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট শি জিনপিং রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি দেন। চীন বাংলাদেশের নতুন সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে দেশের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের ঘোষণা দেয়।

১৫ দফা যৌথ ঘোষণায় প্রতিরক্ষা, বাণিজ্য, অবকাঠামো ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতার অঙ্গীকার করা হয়। তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্পে চীনের সহায়তা এবং ১৭টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যার মধ্যে বিনিয়োগ, মানবসম্পদ উন্নয়ন, ভাষা শিক্ষা, গণমাধ্যম ও সবুজ উন্নয়ন অন্তর্ভুক্ত। চীন বাংলাদেশের ব্রিকস ও সাংহাই সহযোগিতা সংস্থায় অংশগ্রহণের প্রতি সমর্থন জানায়।

বিশ্লেষকদের মতে, এই নতুন কাঠামো ভবিষ্যতে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার দিকনির্দেশনা নির্ধারণ করবে। উভয় দেশ সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা ও বৈশ্বিক উদ্যোগে যৌথ অংশগ্রহণের ওপর গুরুত্ব দেয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।