Web Analytics

পুলিশ ও কারা হেফাজতে এনসিপি নেতা গাজী সালাহউদ্দিন তানভীরের ওপর নির্যাতনের অভিযোগে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি। রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এ অবস্থান জানান। হাসপাতালে তানভীরের শারীরিক অবস্থা দেখে তারা মর্মাহত ও উদ্বিগ্ন হয়েছেন বলেও উল্লেখ করেন।

এবি পার্টির ভাষ্য অনুযায়ী, রিমান্ডে অজ্ঞাত ইনজেকশন প্রয়োগ, শারীরিক নির্যাতন এবং চিকিৎসা না দেওয়ার অভিযোগ অত্যন্ত গুরুতর। তানভীরের অভিযোগের বরাত দিয়ে নেতারা বলেন, তাঁকে কারাগারের ফাঁসির সেলে নিয়ে বিদ্যুৎ বন্ধ করে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে ইনজেকশন দেওয়া হয়। এরপর তাঁর শরীরের নিচের অংশ অবশ হয়ে যায় এবং তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

দলটি জানায়, বিচারকের সামনে নির্যাতনের কথা বললে তানভীর তাঁর সন্তানদের গুম করার হুমকি পেয়েছিলেন বলেও অভিযোগ করেছেন। এবি পার্টি স্বাধীন, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত, পূর্ণাঙ্গ চিকিৎসা নথি পর্যালোচনা এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা দাবি করেছে। পাশাপাশি স্বাধীন ও কার্যকর জাতীয় মানবাধিকার কমিশন গঠন এবং বর্তমান আইন সংস্কারের আহ্বান জানিয়েছে দলটি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।