Web Analytics

চীন ও রাশিয়া সামরিক, প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা বাড়িয়ে এমন এক সম্পর্ক গড়ে তুলছে, যাকে বিশ্লেষকেরা অঘোষিত বা ছায়া সামরিক সমন্বয় হিসেবে দেখছেন। তবে তাদের মধ্যে ন্যাটোর মতো পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নেই। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা বাড়ার প্রেক্ষাপটে সম্পর্কটি আরও গভীর হয়েছে বলে ইউএস-চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরান ও উত্তর কোরিয়াও রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টাকে ঘিরে বৃহত্তর সহযোগিতার সঙ্গে যুক্ত রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০০৩ সাল থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত চীন ও রাশিয়া স্থল, নৌ ও বিমানবাহিনীর ক্ষেত্রে অন্তত ১১৯টি যৌথ মহড়ায় অংশ নিয়েছে। গোয়েন্দা তথ্যের বরাতে এতে বলা হয়, ২০২৫ সালের শেষ দিকে চীনে প্রায় ২০০ রুশ সেনাকে গোপনে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ, বিমান পরিচালনা ও সাঁজোয়া পদাতিক কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেন যুদ্ধ নিয়ে তাদের নিরপেক্ষ অবস্থান ও শান্তি আলোচনার সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

প্রতিবেদনটি বলছে, প্রযুক্তি ও বাণিজ্যে রাশিয়ার জন্য চীনের গুরুত্ব বেড়েছে। ২০২৪ সালে দ্বিপক্ষীয় বাণিজ্য ছিল ২৪৪ দশমিক ৮ বিলিয়ন ডলার এবং ৯০ শতাংশের বেশি লেনদেন রুবল ও ইউয়ানে হয়েছে। তবু পারস্পরিক প্রতিরক্ষা বাধ্যবাধকতা না থাকা, কৌশলগত স্বার্থ, পারমাণবিক নীতি ও গোয়েন্দা আস্থার পার্থক্য পূর্ণাঙ্গ সামরিক জোট গঠনের সীমাবদ্ধতা হয়ে আছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।