Web Analytics

শনিবার ইরাকের রাজধানী বাগদাদের কেন্দ্রে দেশটির জাতীয় গোয়েন্দা সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে এক গোয়েন্দা কর্মকর্তা নিহত এবং আরেকজন আহত হয়েছেন বলে ইরাকের নিরাপত্তা মিডিয়া ইউনিট জানিয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংস্থাটির প্রধান জেনারেল সাদ মান নিশ্চিত করেছেন যে হামলাটি সকালে বাগদাদের প্রাণকেন্দ্রে সংঘটিত হয়েছে।

এএফপি জানিয়েছে, বাগদাদের একটি যোগাযোগ ভবনেও ড্রোন হামলা হয়েছে, যেখানে ইরাকের একটি নিরাপত্তা সংস্থার কার্যালয় ছিল। সংস্থাটি মার্কিন নেতৃত্বাধীন জোটের সঙ্গে উগ্রবাদবিরোধী অভিযানে কাজ করে। ইরাকের জাতীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, তাদের সদর দপ্তরের কাছে ‘আইনবহির্ভূত গোষ্ঠী’র চালানো হামলায় এক কর্মকর্তা নিহত হয়েছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি এবং হামলার পেছনে কারা জড়িত তা জানতে তদন্ত শুরু হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।