Web Analytics

রবিবার রংপুরের কাউনিয়া উপজেলায় “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” প্রতিপাদ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে পরিবার পরিকল্পনা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ জরুরি। পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার করা, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। তারা জনসংখ্যাকে দেশের সম্পদে পরিণত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য মাইদুল ইসলাম, আলেয়া বেগম, চন্দন কুমার ও সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।