Web Analytics

ক্ষুদ্র মাংস প্রস্তুতকরণ ও বিক্রেতা সোসাইটির নেতারা অভিযোগ করেছেন, কর্পোরেট চাপ, বিগত সরকারের অদূরদর্শিতা এবং দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের কারণে ক্ষুদ্র বিক্রেতাদের মাংসের দাম বাড়াতে হচ্ছে। সংগঠনের সভাপতি মো. আব্দুল হালিম কোরাইশী (চাঁন) ও সাধারণ সম্পাদক মো. ভুট্টো বলেন, যে মাংস কেজিপ্রতি ৪০০ টাকায় বিক্রি সম্ভব, তা এখন ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে।

বিবৃতিতে তারা বলেন, হাজার হাজার কোটি টাকার মালিক কর্পোরেট কোম্পানি ও কর্পোরেট খামারিরা ক্ষুদ্র মাংস বিক্রেতাদের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র করছে। তাদের অভিযোগ, অসাধু কর্পোরেট ব্যবসায়ীরা ক্ষুদ্র পর্যায়ের মাংস বিক্রি বন্ধ করে পুরো ব্যবসাকে প্যাকেটজাত পণ্যে রূপান্তর করে ডিপার্টমেন্টাল স্টোরের নিয়ন্ত্রণে নিতে চায়। এতে সাধারণ মানুষ জিম্মি হতে পারে বলেও তারা দাবি করেন।

সংগঠনটি আরও দাবি করে, দেশে গরু ও মহিষের পর্যাপ্ত ঘাটতির কারণে ঘোড়ার মাংস সহজলভ্য হয়ে উঠেছে। বিগত সরকারের সময়ে পরিসংখ্যান ব্যুরো ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য বাস্তব পরিস্থিতি আড়াল করেছে বলেও অভিযোগ তাদের। তারা কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনকে বিভ্রান্তিকর ও একপেশে বলে প্রতিবাদ জানিয়েছে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামের বক্তব্যেরও সমালোচনা করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।