Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সেবার মানসিকতা ছাড়া চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়। শনিবার দুপুরে ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর চিকিৎসক সমাবেশে তিনি ডাক্তারদের উদ্দেশে এ কথা বলেন। তিনি রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাদারিত্বে ব্যাঘাত না ঘটায়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

বর্তমান সরকারের স্বাস্থ্যনীতিতে রোগ হওয়ার পর চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। মানুষের মধ্যে রোগের কারণ, প্রতিরোধ এবং স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে শুরু থেকেই সচেতনতা তৈরি করা গেলে বহু রোগের প্রকোপ কমানো সম্ভব বলে তিনি মত দেন। টমাস এডিসনের একটি বক্তব্যের উল্লেখ করে তিনি রোগীর শরীরের যত্ন, খাদ্যাভ্যাস ও প্রতিরোধ সম্পর্কে সচেতনতাকে চিকিৎসাব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরেন।

রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে সরকার আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে বলে জানান তারেক রহমান। এসব কর্মী প্রাথমিক স্বাস্থ্যসেবা, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যসচেতনতা বিষয়ে মানুষকে সচেতন করবেন; তাদের যথাযথ প্রশিক্ষণে চিকিৎসকদের নেতৃত্ব দেওয়ার কথা বলেন তিনি। অনুষ্ঠানে তিনি একটি নিমগাছের চারা রোপণ করেন এবং ডা. জুবাইদা রহমানও একটি চারা রোপণ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।