Web Analytics

প্রেসিডেন্ট হাভিয়ের মাইলেইয়ের ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে আর্জেন্টিনায় শিক্ষার্থী ও শিক্ষকদের বিক্ষোভ হয়েছে। শিক্ষা খাতে বরাদ্দ কমানো, বেতন ও বৃত্তির অর্থসংকট এবং গবেষণার সুযোগ কমে যাওয়ার প্রতিবাদে তারা রাজপথে নামেন। বৃহস্পতিবার বুয়েনস এইরেসে আইন বাস্তবায়নের দাবিতে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর অন্তত ২৫ জনকে আটক করা হয়। নিরাপত্তাকর্মীসহ কয়েকজন আহত হন।

বিক্ষোভের অংশ হিসেবে বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রাকৃতিক বিজ্ঞান অনুষদের একটি ভবন এক দিনের জন্য দখলে নেন শিক্ষার্থীরা। তারা ব্যানার টানিয়ে সরকারের নীতির বিরুদ্ধে স্লোগান দেন। পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী এমিলিয়ানো গাতো বলেন, বেতন দিয়ে মৌলিক চাহিদা মেটাতে না পারায় অনেক মেধাবী অধ্যাপক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চলে যাচ্ছেন। বিনা মূল্যের উচ্চশিক্ষার সুযোগ হুমকির মুখে পড়ার আশঙ্কাও করছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের অর্থায়ন বৃদ্ধি ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জরুরি ব্যবস্থার আইন কংগ্রেসে পাস হলেও মাইলেই ভেটো দেন। কংগ্রেস ভেটো অগ্রাহ্য করে আইন অনুমোদন করলেও অর্থের উৎস নির্দিষ্ট না থাকার যুক্তিতে সরকার বাস্তবায়ন আটকে রেখেছে। বেতন ও বৃত্তির অর্থ পুনর্বহাল এবং মূল্যস্ফীতির সঙ্গে বাজেট সমন্বয়ের দাবির কিছু অংশ বাস্তবায়ন না করায় সরকারকে প্রতিদিন ১ লাখ পেসো জরিমানা করেছেন একটি ফেডারেল আদালত।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।