Web Analytics

হাউজিং ব্যবসার নামে মানিলন্ডারিং ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বেস্টওয়ে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মিজানুর রহমান এবং তাঁর স্ত্রী তানিয়া সুলতানা তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার একটি আদালত। সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের সহকারী পরিচালক, মানিলন্ডারিং মো. সেলিম মিয়া গত ২৪ সেপ্টেম্বর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, হাউজিং ব্যবসার আড়ালে প্রতারণার মাধ্যমে ওই দম্পতি প্রায় ২০০ কোটি টাকা মানিলন্ডারিং এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন—এমন অভিযোগে দুদকের অনুসন্ধান চলমান রয়েছে।

প্লট বরাদ্দের নামে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে প্রতিশ্রুত প্লট না দেওয়া ও অর্থ ফেরত না দেওয়ার অভিযোগে গত ২১ জুলাই বনানী থানায় মামলা হয়। মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ওই মামলায় মিজানুর রহমান, বেস্টওয়ে ল্যান্ড প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান তানিয়া সুলতানা তানভী এবং পরিচালক মো. মোমেনকে আসামি করা হয়। আবেদনে তাঁদের বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা ও অনুসন্ধান ব্যাহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।