Web Analytics

মাদারীপুরের কালকিনিতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তির বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। সোমবার সন্ধ্যায় সাহেবরামপুর এলাকার মধ্যেরচর সাহেবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুর পরিবারকে সঙ্গে নিয়ে প্রায় পাঁচ শতাধিক মানুষ অভিযুক্তের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঝাড়ু মিছিলও করেন।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, একই গ্রামের ৫৭ বছর বয়সী হাবুল শিকদার শিশুটিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ। বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর তিনি গা ঢাকা দেন। সূত্রগুলো আরও জানায়, মামলা না করতে এবং বিষয়টি আপস-মীমাংসা করতে বিভিন্ন লোকের মাধ্যমে ভুক্তভোগী পরিবারকে চাপ দেওয়া হচ্ছিল।

শিশুটির বাবা বলেন, তিনি বিচার চেয়েও বিচার পাননি এবং থানায় অভিযোগ করেছেন। খবর পেয়ে কালকিনি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন। অভিযুক্ত ও তাঁর পরিবারের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। কালকিনি থানার ওসি জহিরুল আলম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।