Web Analytics

জামালপুর শহরের বাগেরহাটা বটতলা এলাকার একটি পরিত্যক্ত গোডাউন থেকে টিসিবির ১,৪৪৪ লিটার ভোজ্য তেল উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনী। রোববার সন্ধ্যায় পরিচালিত অভিযানে জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম জহুরুল ইসলাম মুনসুরের নূর রাইস মিলের পরিত্যক্ত গোডাউনের ইটের নিচে পুঁতে রাখা ৭২২ বোতল তেল জব্দ করা হয়, প্রতিটি বোতলে ছিল দুই লিটার করে তেল।

র‍্যাবের কোম্পানি কমান্ডার মেজর লাবীদ জানান, এসব তেল অবৈধভাবে মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় শাহীন ও স্বাধীন বাবু নামে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।