Web Analytics

পুলিশি দায়িত্ব পালনে সর্বনিম্ন বলপ্রয়োগ ও ক্ষয়ক্ষতি এড়ানোর নীতিকে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কেন্দ্রে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, অতীতের মতো মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের চর্চায় সরকার ফিরতে চায় না। গোপালগঞ্জে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগের জবাবে তিনি এ অবস্থান তুলে ধরেন।

তথ্য উপদেষ্টা বলেন, গোপালগঞ্জে প্রথম দিনের সহিংসতা সামাল দিতে পুলিশ কৌশলগত বুদ্ধিমত্তা দেখিয়েছে। তাৎক্ষণিক অতিরিক্ত বলপ্রয়োগ হলে বড় রক্তপাত ও প্রাণহানির ঝুঁকি থাকত বলে তিনি দাবি করেন। সরকারের কৌশলগত ব্যবস্থাপনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং নাশকতায় জড়িতদের চেহারা ও পরিচয়ও প্রকাশ পেয়েছে বলে তার বক্তব্য। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের কঠোর সমালোচকরাও এ ব্যবস্থাপনার প্রশংসা করেছেন বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, গোপালগঞ্জের ডিসি ও এসপি এবং গুলশানের ঘটনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার প্রত্যাহার সব সময় শাস্তি বা ইচ্ছাকৃত ব্যর্থতার প্রমাণ নয়। ১৯ নভেম্বরের আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সরকার সতর্ক এবং আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের সঙ্গে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা সরাসরি সম্পর্ক নেই বলেও জানান তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।