Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে চলমান দ্বিপক্ষীয় বৈঠকের অংশ হিসেবে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ইরনার প্রতিবেদনে বলা হয়, বৈঠকে দুই নেতা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। বিশেষভাবে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক অঙ্গনের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে তাদের মতবিনিময় হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে আরাগচি বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন এবং বিভিন্ন দেশের প্রতিনিধি ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে বৈঠকটি হলো। জাতিসংঘে সাম্প্রতিক সময়ে আঞ্চলিক সংঘাত ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। খলিলুর রহমানের কার্যালয়ও বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও কূটনীতিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।