Web Analytics

আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ ও মহাসড়কে গতি নিয়ন্ত্রণের সুপারিশ করেছেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের রোড সেফটি প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমান। বুধবার, ২০ মে ২০২৬, রাজধানীর শ্যামলীতে সংস্থার সভাকক্ষে ‘রোডক্র্যাশ রোধে নিরাপদ ঈদযাত্রায় করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব সুপারিশ তুলে ধরেন।

তিনি জানান, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে ঈদযাত্রাকালীন সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি উদ্বেগজনকভাবে বেড়েছে, যা দেশের সড়ক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করেছে। আহ্ছানিয়া মিশন ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ, চালকদের বিশ্রাম নিশ্চিত, গুরুত্বপূর্ণ পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা, ঈদের আগে ও পরে ট্রাক চলাচল সীমিতকরণ, স্পিডগান ব্যবহার, ডিজিটাল টোল বুথ চালু এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের ওপর জোর দিয়েছে।

সভায় এসসিআরএফের সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম হাইওয়েতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ও ফিটনেসবিহীন বাস টার্মিনাল থেকে বের হতে না দেওয়ার আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।