Web Analytics

চট্টগ্রামের খুলশী এলাকায় ৬৩ বিদেশি নাগরিকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৩৭ বছর বয়সী মোহাম্মদ মহসিনকে শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, বিদেশি নাগরিকদের থাকার জন্য খুলশীতে একটি আটতলা ভবন ভাড়া করে দিয়েছিলেন তিনি। তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হওয়ার পর মহসিনের সংশ্লিষ্টতার বিষয়টি পুলিশের নজরে আসে।

খুলশী থানার ওসি আবদুর রহিম বলেন, মহসিনের বাড়ি লক্ষ্মীপুর জেলায় এবং তিনি নগরের কর্ণফুলী এলাকার একটি প্রতিষ্ঠানে কর্মকর্তা হিসেবে কর্মরত। ৬৩ বিদেশি নাগরিকের সঙ্গে তাঁর সম্পর্কের ধরন ও তাদের কর্মকাণ্ডে তাঁর ভূমিকা তদন্ত করে দেখা হচ্ছে। মহসিনের পেছনে অন্য কেউ রয়েছে কি না, তা-ও শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

পুলিশ জানায়, কয়েক দিন আগে মহসিন কুরিয়ারের মাধ্যমে ঢাকায় এক ব্যক্তির কাছে ১১৮ গ্রাম কোকেন পাঠিয়েছিলেন, তবে চালানটি ফেরত আসে। এ বিষয়ে তথ্য অনুসন্ধানের সময় বিদেশিদের অবস্থান ও মহসিনের যোগাযোগের বিষয়টি সামনে আসে। কোকেন পাঠানোর মামলায় শনিবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। সাইবার সুরক্ষা আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো ও রিমান্ড চেয়ে আদালতে আবেদন করবে পুলিশ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।