Web Analytics

ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৩০ জনে পৌঁছেছে। দেশটির জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ শনিবার টেলিভিশনে দেওয়া ভাষণে এ তথ্য জানান। তিনি আরও জানান, ভূমিকম্পে আহত হয়েছেন ৩ হাজার ২৩৮ জন এবং বাস্তুচ্যুত হয়েছেন ৩ হাজার ১৪২ জন। এই তথ্য আনাদোলু সংস্থা প্রকাশ করেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গত বুধবার মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হানে, যার মাত্রা ছিল যথাক্রমে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫। ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইয়ারাকুই রাজ্যের ইউমারে শহরের দক্ষিণ-পূর্বে ২৩ কিলোমিটার দূরে, আর ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে একই রাজ্যের সান ফেলিপের উত্তর-পূর্বে প্রায় ২৩ দশমিক ৯ কিলোমিটার দূরে।

ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।