Web Analytics

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ভূমি অফিসে সাধারণ মানুষকে হয়রানি ও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে এক দালালকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল মুন্সী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. বাবলু হাসান (২৮)। তিনি দেউলী সুবিদখালী ইউনিয়নের চত্রা গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে। ভূমি অফিস সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে নামজারি ও অনলাইন আবেদন প্রক্রিয়ায় সাধারণ মানুষকে হয়রানি করে অতিরিক্ত টাকা আদায় করতেন। অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে তাৎক্ষণিকভাবে আদালতে হাজির করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) জানান, দালালদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে যাতে ভূমি অফিসে স্বচ্ছতা ও জনসেবা নিশ্চিত হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।