Web Analytics

রাজধানীর মিরপুরে জুলাই গণঅভ্যুত্থানকালে দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ তারিখে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদ শুনানি শেষে এই আদেশ দেন।

মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর ৫০০ থেকে ৭০০ জন সশস্ত্র ব্যক্তি হামলা চালায়, যার মধ্যে এজাহারভুক্ত আসামিরাও ছিলেন। গুলিবিদ্ধ হয়ে দেলোয়ার হোসেন গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই সকালে মারা যান।

বুধবার দিবাগত রাতে মিরপুর ডিওএইচএসের বাসা থেকে শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়। তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন, তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।