Web Analytics

মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দেন এক বাবা। কটিয়াদী উপজেলার এক দম্পতি ঢাকা অভিমুখী ‘তিতাস কমিউটার’ ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনায় পড়েন। প্ল্যাটফর্ম থেকে মা ও দুই বছরের শিশু নিচে পড়ে গেলে শিশুটি ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝখানে আটকে যায়। ট্রেন ছাড়ার বাঁশি বাজতেই বাবা নিচে নেমে শিশুকে জড়িয়ে ধরে শুয়ে পড়েন। আটটি বগি তাদের পাশ ঘেঁষে চলে গেলেও অলৌকিকভাবে দুজনই অক্ষত থাকেন।

প্রত্যক্ষদর্শীরা ঘটনাটিকে ‘মিরাকল’ বলে বর্ণনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাবা সন্তানকে জড়িয়ে শুয়ে আছেন, ট্রেন অতিক্রমের পর তিনি শিশুকে কোলে তুলে দাঁড়িয়ে পড়েন এবং মা ছুটে এসে সন্তানকে কোলে নেন।

ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহমেদ জানান, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় বাবা ও শিশুকে উদ্ধার করা হয়। তিনি সতর্ক করে বলেন, চলন্ত ট্রেনে ওঠানামা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও আইনত দণ্ডনীয়। যাত্রীদের নিরাপদ ভ্রমণের জন্য সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।