Web Analytics

রাঙামাটিতে মারমা সম্প্রদায়ের বর্ষবরণ অনুষ্ঠান শেষ হয়েছে ঐতিহ্যবাহী জল উৎসবের মধ্য দিয়ে। শুক্রবার চিংহ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে মারমা সাংস্কৃতিক সংস্থা (মাসস) কেন্দ্রীয় কমিটির আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। তিনি বলেন, সরকার পার্বত্যাঞ্চলের সুষম উন্নয়নে কাজ করছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে শুরু হওয়া উন্নয়ন ধারাকে প্রধানমন্ত্রী তারেক রহমান অব্যাহত রেখেছেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি উপস্থিত ছিলেন।

সাংগ্রাই উৎসবের মূল আকর্ষণ ছিল মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পানি খেলা বা জলকেলি, যা গত বছরের সব দুঃখ মুছে ফেলার প্রতীক হিসেবে পালন করা হয়। রঙিন পোশাকে সজ্জিত তরুণ-তরুণীরা একে অপরকে পানি ছিটিয়ে আনন্দ উপভোগ করেন। শিশু থেকে প্রবীণ সবাই এতে অংশ নেয়, যা পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।

আয়োজকরা জানান, এই উৎসবের মাধ্যমে পাহাড় ও সমতলের মানুষের মধ্যে মৈত্রী ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।