Web Analytics

প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী বলেছেন, বাংলাদেশ সরকার সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে হলেও স্বাধীনতার অর্থ যা ইচ্ছে তা লেখা নয়। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা যেন স্বৈরাচারীতায় রূপ না নেয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব, গুঞ্জন এবং মিথ্যাচার রোধে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। ডিজিটাল মাধ্যমে অসত্য তথ্যের প্রভাব মহামারীর মতো ছড়িয়ে পড়ছে বলে মন্তব্য করে তিনি একতরফা বা যাচাই ছাড়া কারও বিরুদ্ধে লেখার মানসিকতা থেকে বেরিয়ে আসার তাগিদ দেন।

অপতথ্য ঠেকাতে প্রতিটি সংবাদমাধ্যমে নিয়মিত ফ্যাক্ট চেকবিষয়ক প্রতিবেদন ও অনুষ্ঠান প্রচারের প্রস্তাব দেন শিবলী। প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও মোবাইল সাংবাদিকতায় যুক্তদের প্রতিদিন অন্তত ১০ থেকে ১৫ মিনিট বা নির্দিষ্ট প্রতিবেদনে আলোচিত খবর যাচাইয়ের আহ্বান জানান তিনি। সংবাদপত্রের স্বাধীনতার সীমারেখা সরকার বা ব্যক্তি নয়, আদালত নির্ধারণ করবে বলেও তিনি জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।