Web Analytics

বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, সরকার দেশের পাট খাতকে বর্তমান প্রায় ১ বিলিয়ন ডলারের রপ্তানি আয় থেকে ৫ থেকে ৭ বিলিয়ন ডলারের শক্তিশালী শিল্পে রূপান্তরের লক্ষ্য নিয়েছে। মঙ্গলবার ঢাকার ফার্মগেটে জুট ডাইভারসিফিকেশন প্রোমোশন সেন্টারে আয়োজিত বহুমুখী পাটপণ্য মেলা–২০২৬–এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান এবং বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম।

মন্ত্রী বলেন, স্বাধীনতার পর ১৯৭২–৭৩ অর্থবছরে দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৯০ শতাংশই এসেছিল পাট ও পাটজাত পণ্য থেকে, কিন্তু বর্তমানে এ খাতের অবদান অনেক কমে গেছে। এ অবস্থায় সরকার সময়সীমাবদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে উন্নত পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, প্রযুক্তি উন্নয়ন, গবেষণা ও বহুমুখী পাটপণ্যের প্রসার।

তিনি জানান, চীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ উদ্যোগে উৎপাদনশীলতা বৃদ্ধি, নতুন পণ্য উন্নয়ন ও আন্তর্জাতিক বাজার উপযোগী ডিজাইন তৈরির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোকে বেসরকারি ব্যবস্থাপনায় এনে আধুনিকায়ন ও মুনাফাভিত্তিক পরিচালনা নিশ্চিত করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।