Web Analytics

ঢাকার সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা সমাধানের দাবিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সোমবার দুপুর ১টায় ঢাকা কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করেছেন। তারা নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমানকে স্বাগত জানিয়ে দ্রুত পরীক্ষা সম্পন্ন এবং সময়মতো ফল প্রকাশসহ সাত দফা দাবি তুলে ধরেন।

শিক্ষার্থীরা বলেন, প্রশাসনিক জটিলতা, সেশনজট, ফল প্রকাশে দীর্ঘসূত্রতা, শিক্ষক সংকট এবং মানসম্মত উচ্চশিক্ষার পরিবেশের অভাব তাদের প্রধান উদ্বেগ। তাদের আশা, নতুন উপাচার্য সংকট সমাধানে অগ্রণী ভূমিকা রাখবেন। শিক্ষার্থীদের দীর্ঘদিনের সমস্যা ও প্রত্যাশাকে সম্মান করে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলেও তারা প্রত্যাশা করেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে ২০২১-২২ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষা দ্রুত শেষ করা ও নির্ধারিত সময়ে ফল প্রকাশ, সেশন ও ফরম পূরণের ফি কমানো এবং একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট গঠন। এছাড়া আধুনিক পাঠ্যক্রম, উন্নত পাঠদান ও গবেষণার পরিবেশ, স্থায়ী প্রশাসনিক ভবন ও টিএসসি, প্রয়োজনীয় আবাসিক হল এবং প্রতিটি ক্যাম্পাসে পর্যাপ্ত পরিবহন নিশ্চিত করার দাবি জানানো হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।