Web Analytics

সোমবার বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি ছোড়ে। এর জবাবে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) তাৎক্ষণিকভাবে পাল্টা গুলিবর্ষণ করে। মঙ্গলবার বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনায় কেউ হতাহত হয়নি এবং বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সদস্যরা দ্রুত ও পেশাদার পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো উসকানিমূলক ঘটনার বিষয়ে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় দৃঢ়ভাবে দায়িত্ব পালন করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।