Web Analytics

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির অভিযোগ করেছেন, ইসিবি চত্বরে তাঁর স্টুডিওতে অস্ত্রশস্ত্রসহ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়া হচ্ছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি বলেন, মূল অপরাধ ও নাগরিক নিরাপত্তার বিষয়টি আড়াল করে বিভিন্ন টিভি চ্যানেল ও সামাজিক মাধ্যমে এ নিয়ে রাজনৈতিক বয়ান তৈরি করা হচ্ছে।

মুক্তাদিরের ভাষ্য, ঘটনাটি কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের বিষয় নয়; বরং দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে ২০ থেকে ৩০ ধরনের ভিন্ন ভিন্ন বয়ান ছড়ানো হচ্ছে। অস্ত্র প্রদর্শন ও মালামাল লুটের তথ্য এড়িয়ে বিএনপি নেতারাই চাঁদাবাজি শব্দটি বেশি ব্যবহার করছেন বলে তিনি দাবি করেন।

তাঁর বিরুদ্ধে ছড়ানো বক্তব্যের জবাব দিতে এবং অপরাধীদের শনাক্ত করতে জাতীয় গণমাধ্যমে সবার সঙ্গে মুখোমুখি আলোচনায় বসতে প্রস্তুত বলে জানান তিনি। ক্ষতিপূরণ নয়, মানুষের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা ফেরানোকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন মুক্তাদির। তদন্তকারী সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদার ও সম্মানজনক আচরণেরও প্রশংসা করেন তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।