Web Analytics

রাঙামাটিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের পর প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। সোমবার দুপুরে নতুন জেলা কমিটির পদবঞ্চিত নেতারা দ্বিতীয় দিনের মতো বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে প্রধান সড়ক অবরোধ ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। একই সময়ে নতুন কমিটির সভাপতি অলি আহাদ ও সাধারণ সম্পাদক রনির নেতৃত্বে আনন্দ মিছিল বের হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পদবঞ্চিতরা জেলা কার্যালয় দখলে রাখে, অন্যদিকে নতুন কমিটির সমর্থকরা শহরের বিভিন্ন স্থানে সমবেত হয়ে বিকেলে বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে অফিস দখল করে নেয়। এতে আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয় এবং জেলা বিএনপি কার্যালয়সহ ঝুঁকিপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বনরুপা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেলে সেনাবাহিনী এসে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।