Web Analytics

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম নতুন করে আগামী ১ এপ্রিল প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত এই সিদ্ধান্ত নেয়। প্রসিকিউশন বিভাগের সাব-ইন্সপেক্টর রফিকুল ইসলাম রাসেল বিষয়টি নিশ্চিত করেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সাগর ও রুনি হত্যার পর রুনির ভাই নওশের আলম রোমান রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন। মামলাটি প্রথমে থানার এক উপ-পরিদর্শক তদন্ত করলেও পরে তা ডিবি, র‌্যাব এবং সর্বশেষ পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। গত বছর হাইকোর্ট ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করতে পিবিআই প্রধানের নেতৃত্বে চার সদস্যের উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দেয়।

আসামিদের মধ্যে তানভীর রহমান খান জামিনে আছেন, পলাশ রুদ্র পাল জামিনে গিয়ে পলাতক, আর বাকিরা কারাগারে রয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।