বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে পুনরায় দেওয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। ১০ আগস্ট ২০২৬ সোমবার গণমাধ্যমকে সরকারের এই অবস্থানের কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ম্যানেজিং কমিটির হাতে নিয়োগক্ষমতা দেওয়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ৭৭ হাজার শিক্ষক নিয়োগের জন্য বাছাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিয়োগের প্রক্রিয়া কীভাবে পরিচালিত হবে, তা নির্ধারণ করা হবে।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা পরিচালনা পর্ষদের হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হতে পারে বলে খবর প্রকাশিত হয়। ওই আলোচনা ও সংবাদ প্রকাশের প্রেক্ষাপটে শিক্ষামন্ত্রী সরকারের অবস্থান স্পষ্ট করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।