Web Analytics

রাজধানীর সদরঘাটের চাপ ও যানজট কমাতে এবং যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করতে রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী বিশেষ লঞ্চ সার্ভিস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার শীতলক্ষ্যা নদীর কাঞ্চন ব্রিজসংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজিব আহসান এ সার্ভিসের উদ্বোধন করেন।

পরীক্ষামূলকভাবে চালু হওয়া এ সার্ভিস ঈদুল ফিতর পর্যন্ত চলবে এবং ভবিষ্যতে পূর্ণাঙ্গভাবে চালুর পরিকল্পনা রয়েছে। পূর্বাচলের ৩০০ ফুট সড়কের সঙ্গে সরাসরি সংযুক্ত শিমুলিয়া ঘাট থেকে নারায়ণগঞ্জ, গাজীপুর, উত্তরা ও নরসিংদী অঞ্চলের যাত্রীরা সহজে যাতায়াত করতে পারবেন। যাত্রী নিরাপত্তা নিশ্চিত ও অনিয়ম রোধে ঘাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে।

প্রতিদিন শিমুলিয়া থেকে দুটি লঞ্চ চাঁদপুর এবং একটি লঞ্চ বরিশাল রুটে ছাড়বে। প্রবীণ ও নারী যাত্রীদের জন্য ২৮ মার্চ পর্যন্ত বিনামূল্যে কুলি সেবা এবং অসুস্থ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য হুইলচেয়ার সেবা থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।