Web Analytics

বাংলাদেশের নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা ও জেলা পরিষদ নির্বাচনের জন্য প্রায় অভিন্ন আচরণবিধি জারি করেছে এবং প্রচারে পোস্টার ব্যবহার নিষিদ্ধ করেছে। সোমবার নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের স্বাক্ষরে পৃথক আচরণবিধির গেজেট প্রকাশ করা হয়। কমিশন চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায়।

নতুন বিধিতে ব্যানার, লিফলেট, ফেস্টুন ও সীমিত সংখ্যক বিলবোর্ড ব্যবহারের সুযোগ রাখা হলেও আকার ও সংখ্যার সীমা নির্ধারণ করা হয়েছে। প্রচারসামগ্রী সাদা-কালো হতে হবে, মুদ্রণের তারিখ থাকতে হবে এবং ফেস্টুন ও হ্যান্ডবিলে পলিথিনের আবরণ বা পিভিসি ব্যবহার করা যাবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা গেলেও ব্যয় নির্বাচনি ব্যয়ের হিসাবে দেখাতে হবে। এআই ব্যবহার করে ভুয়া তথ্য, বিকৃত ছবি বা বিভ্রান্তিকর কনটেন্ট প্রচারেও বিধিনিষেধ রয়েছে।

মাইক ও ভ্রাম্যমাণ বাহনে প্রচার দুপুর ১২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত চালানো যাবে এবং একটির বেশি মাইক ব্যবহার করা যাবে না; জেলা পরিষদ নির্বাচনে মাইক নিষিদ্ধ। ভোটারকে প্রভাবিত করতে এনআইডি নম্বর এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস লেনদেনের জন্য মোবাইল নম্বর সংগ্রহ নিষিদ্ধ করা হয়েছে। বিধি লঙ্ঘনে সর্বোচ্চ ছয় মাস কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে; ইউপি নির্বাচনে জরিমানা ১০ হাজার টাকা বহাল আছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।