Web Analytics

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অনলাইনভিত্তিক ট্রাভেল প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৪ কোটি ৬৯ লাখ টাকার মানিলন্ডারিং মামলা করেছে। সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধানের ভিত্তিতে রাজধানীর মতিঝিল থানায় মামলাটি দায়ের করা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুলাই মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ (সংশোধনী ২০১৫)-এর ৪(২)/৪(৪) ধারায় সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, যার মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সালমান বিন রশিদ শাহ সায়েম রয়েছেন।

সিআইডির অনুসন্ধানে জানা যায়, ২০১৬ সালে কার্যক্রম শুরু করা ফ্লাইট এক্সপার্ট গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে বিমান টিকিটের অগ্রিম অর্থ নিয়ে টিকিট সরবরাহ করেনি। প্রতিষ্ঠানটি ফ্লাইট এক্সপার্ট ও FEBD নামে ব্যাংক লেনদেন চালিয়ে অর্থ স্থানান্তর ও উৎস গোপনের চেষ্টা করেছে। ২০২৫ সালের ১ আগস্ট ব্যবস্থাপনা পরিচালক দেশত্যাগের পরও অন্য পরিচালকরা ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন ও স্থানান্তর অব্যাহত রাখেন।

প্রাথমিকভাবে প্রমাণ মেলে যে প্রায় ৩৪ কোটি ৬৯ লাখ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ ও মানিলন্ডারিং করা হয়েছে। মামলাটির তদন্ত সিআইডি পরিচালনা করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।