Web Analytics

ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস উইংয়ে প্রথম সচিব (প্রেস) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন উম্মে মারুফা। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনটি সই করেন উপসচিব গোলাম রব্বানী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উম্মে মারুফাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা অথবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে নিয়োগ দেওয়া হয়েছে। কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস উইংয়ে তিনি প্রথম সচিব (প্রেস) পদে দায়িত্ব পালন করবেন।

যোগদানের তারিখ থেকে তাঁর নিয়োগের মেয়াদ হবে এক বছর। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। এর আগে ২২ জুলাই কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিকুল ইসলাম ভূঁইয়া, যিনি তারিক চয়ন নামেও পরিচিত, পদত্যাগ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।