Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে যাবেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব সুজন মাহমুদ জানিয়েছেন, জুমার নামাজের পর তিনি হাসপাতালে যাবেন। বর্তমানে মির্জা আব্বাসকে হাসপাতালের নিউরো আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রী নিয়মিতভাবে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। তার সুচিকিৎসার জন্য সিনিয়র নিউরো বিশেষজ্ঞদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং প্রয়োজনে বিদেশে নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে।

গত বুধবার রাতে অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।