দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি বাইসাইকেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপি’র একটি টহল দল চোরাচালানবিরোধী অভিযান চালায়। সীমান্ত মেইন পিলার সংলগ্ন গুচ্ছগ্রাম এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব সামগ্রী উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত ১০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও নিয়মিত ও কঠোর অভিযান চালিয়ে যাবে।
এই অভিযান সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমন কার্যক্রমে বিজিবির ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।