Web Analytics

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, সমাজে ন্যায়নীতি ও সুশাসন প্রতিষ্ঠা না হলে জনগণ কখনোই আইনের সুফল পাবে না। শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে শাখা ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি ব্যক্তিগত ও দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। শিশির মনির বলেন, দেশের কল্যাণই সবার কাজের মূল লক্ষ্য হওয়া উচিত। তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের সুনাম ছড়াতে জ্ঞান ও কাজের মাধ্যমে অবদান রাখতে সক্ষম প্রতিভাবান ও যোগ্য তরুণ সমাজের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। রাষ্ট্রের ভিত্তি হিসেবে তিনি শাসন বিভাগ, বিচার বিভাগ ও আইন বিভাগের কথা উল্লেখ করেন।

শিশির মনির বলেন, বড় পদে থাকলেই কেউ সম্মানিত হন না; ব্যক্তির যোগ্যতা, নীতি ও কাজই পদকে সম্মানিত করে। শাখা ছাত্রশিবিরের সভাপতি ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। দুই পর্বের অনুষ্ঠানে প্রায় ৩ হাজার শিক্ষার্থী অংশ নেন এবং নবীনদের কোরআন শরিফ, প্যাড-খাতা, কলম, বই, টি-শার্ট ও কেন্দ্রীয় লাইব্রেরির ফ্রেমে বাঁধানো ছবি উপহার দেওয়া হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।