Web Analytics

ভারতের ব্যঙ্গধর্মী রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি (সিজেপি) তাদের মুখপাত্র বিজেতা দাহিয়াকে পদ থেকে অপসারণ করেছে। সংসদ অভিমুখে বিক্ষোভ চলাকালে বার্গার খাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলটির বিবৃতিতে বলা হয়, দাহিয়ার আচরণ দলের আদর্শ ও নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং তাকে সব ধরনের আনুষ্ঠানিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার দিল্লিতে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নেন তরুণ শিক্ষার্থীরা। তারা ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে মিছিল করেন, অভিযোগ ছিল প্রশ্নপত্র ফাঁস ও জাতীয় পরীক্ষায় অনিয়মের। পুলিশ টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। পুলিশের তথ্যমতে, সংঘর্ষে ১৭৮ জন আহত হন, যার মধ্যে ১১৮ জন পুলিশ সদস্য এবং প্রায় ৬০ জন বিক্ষোভকারী।

সমালোচনার জবাবে বিজেতা দাহিয়া এক ভিডিও বার্তায় বলেন, তিনি ক্ষুধা বা ইচ্ছা থেকে বার্গার খেয়েছেন এবং কারও কাছে জবাবদিহি নন। তিনি দাবি করেন, দেশের জন্য নিজের ইচ্ছায় কাজ করছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।