Web Analytics

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকার নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের পেছনের মাঠ থেকে সোমবার সন্ধ্যায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম সজীব কর্মকার (২৫)। তিনি উপজেলার বাহাদীপুর গ্রামের রান্টু কর্মকারের ছেলে। স্থানীয়রা মাঠে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে এবং মৃত্যুর সঠিক কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মৃত্যুর কারণ এখনও জানা যায়নি, তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।