Web Analytics

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করেছেন ঢাকার একটি আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন। বাদী তামান্না চৌধুরী প্রিয়াঙ্কার জবানবন্দি রেকর্ডের পর আদালত আবেদনটি খারিজ করেন।

আবেদনে ২৭ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা তিন হাজার থেকে পাঁচ হাজার জনকে আসামি করা হয়। তালিকায় সাবেক উপদেষ্টা, সংসদ সদস্য, শিক্ষার্থী সমন্বয়ক, গণমাধ্যমসংশ্লিষ্ট ব্যক্তি এবং অন্যদের নাম ছিল। আদালতের সংশ্লিষ্ট বেঞ্চ সহকারী আবু শাহীন মামলার আবেদন খারিজের বিষয়টি নিশ্চিত করেন।

অভিযোগে বলা হয়, গত বছরের ৫ ফেব্রুয়ারি আসামিরা পূর্বপরিকল্পিতভাবে প্রধান ফটক ভেঙে ভবনে প্রবেশ করেন এবং বুলডোজার দিয়ে ভাঙচুর চালান। এতে রাষ্ট্র ও মুক্তিযুদ্ধের মূল্যবান দলিল, স্মৃতিচিহ্ন ও বিপুল সম্পদ লুটপাট এবং অগ্নিসংযোগে ধ্বংসের অভিযোগ করা হয়। আবেদনে দণ্ডবিধি, বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।