Web Analytics

ঢাকায় সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সরকারি চাকরিজীবীরা সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তিপূর্ণ সমাবেশ করেন। পরে তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে মিছিল নিয়ে অগ্রসর হলে বেলা সোয়া ১১টার পর পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে, এতে বহু কর্মচারী আহত হন।

জুবায়ের বলেন, শান্তিপূর্ণভাবে দাবি আদায় করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার এবং বলপ্রয়োগ কোনো সমাধান নয়। তিনি উল্লেখ করেন, সরকারি কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ অংশীদার এবং তাদের ন্যায্য দাবিকে সম্মান জানিয়ে দ্রুত বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব। জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানও আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে মত দেন।

জুবায়ের আরও বলেন, সরকারের উচিত সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান করা, আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং কর্মচারীদের যৌক্তিক দাবি মেনে নেওয়া।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।