Web Analytics

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ৩ লাখ ৯০ হাজার ২৩৯ জন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীর বৈশাখী ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে প্রস্তাবটি মন্ত্রণালয়ের বাজেট শাখায় পাঠানো হয়। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে তারা বৈশাখী ভাতা পাবেন।

মাউশির তথ্য অনুযায়ী, প্রস্তাবে স্কুলের ৩ লাখ ২ হাজার ৬৯৩ জন এবং কলেজের ৮৭ হাজার ৫৪৬ জন শিক্ষক-কর্মচারী অন্তর্ভুক্ত রয়েছেন। প্রচলিত নিয়মে যেমন অনলাইনে বেতন-ভাতার চাহিদাপত্র পাঠানো হয়, বৈশাখী ভাতার ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, প্রস্তাবটি অনুমোদিত হলে দীর্ঘদিনের একটি দাবি পূরণ হবে এবং উৎসবের সময় শিক্ষক-কর্মচারীদের আনন্দ আরও বাড়বে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।