Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইরানের বর্তমান চুক্তির সফলতা সম্পূর্ণভাবে নির্ভর করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন কি না, এমন মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষজ্ঞ সামি হামদি। কাতারভিত্তিক আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ঝুঁকি পরামর্শক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইন্টারেস্টের ব্যবস্থাপনা পরিচালক হামদি জানান, চুক্তিকে নস্যাৎ করতে নেতানিয়াহু সরকার লেবাননে হামলা চালিয়েছে।

তিনি স্মরণ করিয়ে দেন, আগেরবার পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা দিলে ইসরাইল ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ করলেও লেবাননে আক্রমণ বাড়িয়েছিল। পাকিস্তান যখন লেবাননকে যুদ্ধবিরতির আওতায় আনার দাবি জানায়, তখন ট্রাম্প চুক্তির শর্ত পরিবর্তন করে লেবাননকে বাদ দিয়েছিলেন বলে মনে হয়েছিল। এবারও ট্রাম্প একই কাজ করবেন কি না, সেটিই মূল উদ্বেগ।

হামদি সতর্ক করে বলেন, ট্রাম্প যদি ইসরাইলকে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারে চাপ দিতে অস্বীকৃতি জানান, তবে পুরো চুক্তিই ঝুঁকিতে পড়তে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।